শরদিন্দু বিশ্বাস
বিজয় দশমীর আগাম শুভেচ্ছা জানাই ঃ
২৬১ খ্রিষ্টপূর্বে কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোকের জীবনে এক আমূল পরিবর্তন সূচীত হয়। সম্রাট অশোকের নেতৃত্বে এবং তার গুরু ভন্তে মোগলীপুত্ত তিস’র সভাপতিত্বে পাটলিপুত্রে সংঘটিত হয় তৃতীয় বুদ্ধধম্ম সম্মেলন “ধম্মবিজয়”। শোকাতুর রাজা ঘোষণা করেন, “'অসুপুত্ত পপৌত্ত মে নবম্ বিজয়ম বিজিতব্যম”। আমার পুত্র এবং প্রপৌত্ররাও কোন নতুন রাজ্য যুদ্ধবিজয় করবেনা । যদি বিজয় করতে হয় তা হবে ধম্মবিজয়(১৩ নং রক এডিক্ট)। কলিঙ্গ অনুশাসনে তিনি লিখেছিলে, “সকল মানুষই আমার পুত্রতুল্য। আমার পুত্রেরা সকল মঙ্গল ও সুখের অধিকারী হোক। মানুষ ও পশুর জন্য দাতব্য চিকিৎসালয়, বিশ্রাম গৃহ, ঔষধি ফলমূল, লতাগুল্ম রোপণ, পানীয় জল ও কৃষিকার্যের জন্য সরোবর খনন শিক্ষার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং এগুলিকে সুচারু রূপে পরিচালনার জন্য তৈরি করলেন বুদ্ধবিহার। কালজয়ী ধম্ম প্রচারকদের প্রেরিত করলেন সমগ্র বিশ্বে। মানব মনে প্রেম,ভক্তি, দয়া, করুণা স্থাপন করে সিঞ্চিত করলেন ভগবান বুদ্ধের চিরন্তন বাণী বসুধৈবকুটুম্ব। দ্বিতীয় গিরিলিপিতে সমস্ত সত্তার সার্বিক কল্যাণের জন্য উৎকীর্ণ করলেন তার ধম্মানুভূতি।
আগামী ৪ঠা অক্টোবর “ধম্মবিজয়” পালনের দিন। পৃথিবীর প্রতিটা সত্তার মঙ্গল কামনার দিন। আসুন সমস্ত বিভেদকে দূরে সরিয়ে দিয়ে এক সাথে উচ্চারণ করি,
METTĀ-GOOD WILL) শুভেচ্ছা
Sabbe sattā sukhitā hontu.
সব্বে সত্তা সুখীতা হন্তু
May all living beings be happy.
সকল সত্তা সুখী হোক
Sabbe sattā averā hontu.
সব্বে সত্তা আভেরা হোন্তু
May all living beings be free from animosity.
সকল সত্তা শত্রুতা থেকে মুক্ত হোক
Sabbe sattā abyāpajjhā hontu.
সব্বে সত্তা অব্বপজ্জা হোন্তু
May all living beings be free from oppression.
সকল সত্তা শোষণ থেকে মুক্ত হোক
Sabbe sattā anīghā hontu.
সব্বে সত্তা আনিঘা হোন্তু
May all living beings be free from trouble.
সকল সত্তা বিপদ থেকে মুক্ত হোক ।
Sabbe sattā sukhī attānam pariharantu.
সব্বে সত্তা সুখী আত্তান পরিহরন্তু
May all living beings look after themselves with ease.
সকল সত্তা সৌখীন বিলাসিতা পরিত্যাগ করুক।
এই পোস্টারের বানী সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাক এই আশা করি।