ক্রমশ মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসছে বীভৎস মুখ
ক্রমশ মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসছে বীভৎস মুখ
Saradindu Uddipan
ক্রমশ মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসছে বীভৎস মুখ।
ক্রমশ বিস্তার করছে বিষদাঁত। নখ বিস্তার করে চৌচির করে দিতে চাইছে দলিত-বহুজনের আদর্শের মুখ। একেবারে উলঙ্গভাবে বিজেপি ঘোষণা করে দিয়েছে দলিত বহুজনের বিরুদ্ধে জেহাদী লড়াই। মুম্বাইয়ের দাদারে বাবা সাহেব আম্বেদকর ভবন সংলগ্ন জমি দখল করার জন্য ঐতিহাসিক বাবা সাহেব আম্বেদকর ভবন গুড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। বাবা সাহেব আম্বেদকরের এই অবমাননার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা ভারত।
এই নক্কার জনক ষড়যন্ত্রে প্রমানিত হয়েগেছে যে মোদির বাবা সাহেব ভজনা আসলে একটি ধোঁকাবাজি। তাঁকে পূজার ছলে ধ্বংস করাই ওর আসল মতলব।
আমরা বাবা সাহেবের সন্তান হিসেবে এই অবমাননা কিছুতেই মেনে নেব না। যোগ্য জবাব দেবার জন্য প্রস্তুত হোন।
জয় ভীম, জয় ভারত।
Next Story


