যে দ্যাশে মাটির প্রতিমার জন্য দশ কোটির হীরে.সেই দ্যাশে সাম্যের স্বপ্ন,ন্যায়ের স্বপ্ন দুঃস্বপ্ন পাটনায় শ্রদ্ধালুরদের দুঃখজনক মৃত্যুর মতই,তাই শান্ত হয়ে যায় হোক্ কলরব,স্তব্ধ হয় কর্মজীবন,রাজকার্য হয় হেজেমনির আধিপাত্য!
পলাশ বিশ্বাস
আকাশবাণীর সৌজন্যে দেশের প্রতিটি ঘরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদীর দশমীর শুভেচ্ছা!
মগের মুল্লুকে কিনা হয়?
উত্সব তাই কাগজ বেরোবে না!
উত্সব তাই কোনো কলরব হবে না!
উত্সবে স্তব্ধ হয়ে যাবে আন্দোলন!
উত্সব তাই অনাচারের অধিকার মমম গন্ধ চতুর্দিক!
কাগজ নাই, টিভিতে খবর নাই, জানিনা খবর পাইছান কিনা, বা উত্সবের চিল চিত্কারে শুনতে পাইছেন কিনা, বিজয়া দশমী উদযাপনের সময় বিহারে পদদলিত হয়ে মারা গেছেন ৩২ জন। ছবি: এনডিটিভির সৌজন্যে
বিজয়া দশমী উদযাপনের সময় বিহারে পদদলিত হয়ে মারা গেছেন ৩২ জন। ছবি: এনডিটিভির সৌজন্যেভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার গান্ধী ময়দানের পাশে বিজয়া দশমী উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে অন্ততঃ চল্লিশ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে অন্ততঃ কুড়িজন মহিলা, ছয়জন শিশু।
বিহারের স্বরাষ্ট্রসচিব আমির সোহানির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গান্ধী ময়দানের বাইরে রামগুলাম চকসংলগ্ন এলাকায় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। লোকজন গান্ধী ময়দান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
সোহানি আরও বলেন, ঘটনার সময় কিছু লোক মূর্ছা গেছেন। তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, পদদলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।
ওপার বাংলায় রগড় কম হইতাছে না।
জনকন্ঠের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলন কঠোর হস্তে দমন করবে সরকার। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সংবিধান ও আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। সব দিক থেকে আমার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশকে মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুক্রবার বিকেলে গণভবনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয় তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুনীদের সঙ্গে কিসের সংলাপ?
যুদ্ধ অপরাধীদের গোলমস্যগোলাম হইলাম আমরা,কি বালডা হইব?
ওপার বাংলায় য্যামনে পার পাইয়্যা যাইছে লতিফ মিয়া,এপার বাংলাতেও এক্কেবারে সেই গপ্পো,দড়ি ধইর্যা ঝুইল্যাই থাইক্যো,যাহা যাহাদের নামে পরোয়ানা ,তাহারা সকলইে বেদাগ সারদাশ্রম হইতে বেকসুর খাসাস পাইবেন।
উত্সব তাই কালো মানুষটাকে বধ করার জন্য সেই হিমালয থেকে আবাহন করে আনতে হয় উমাকে তাঁর বাপের বাড়ি,এমনি কন্যা অভাগী বাঙালিনী সে,উত্সবেও যুদ্ধে তাঁর ক্লান্তি নেই এবং এই গণসংহার সংস্কৃতিতে হারিয়ে গেল ভূমি সংস্কার,হারিয়ে গেল অরণ্যের অধিকার,হারিয়ে গেল মতাদর্শ,হারিয়ে গেল আন্দোলন,বস্তা পচা প্যানপ্যানানিতে শেষ হয়ে যায় যাবতীয প্রতিবাদ,প্রতিরোধ!
যারা মারবে,তাঁরা চিরদিন মারতেই থাকবে!
যাদের মার খাবার কথা,তাঁরা মার খেতেই থাকবে!
যারা বধ্য,এই নিগ্রোইড অনার্যভূমিতে শ্বেতাঙ্গণা সুন্দরী তিলোত্তমাদের হাতে সেই কালো অস্পৃশ্য মানুষেরা বধ হতেই থাকবেন!
কামদুনি হবে!
হবে যাদবপুর!
প্রতিশ্রূতি প্রথম প্রতিশ্রূতিই হয়ে থাকবে,প্রথমার স্মৃতি হয়ে স্মৃতিমেদুর শারদোত্সব হয়ে রবে!
বিপ্লবের প্রতিশ্রূতি হার্মাদ হতে থাকবে!
পরিবর্তন নরকযন্ত্রণা প্রমাণিত হবে!
একটি পুজো শেষ,আরেকটি পুজোর আয়োজন!
দস আঙ্গুলে আংটি,নানা রকম আংটি,তারওপরে জ্যোতিষের রমরমা !

কি বালডা হবে এই দ্যাশে?
কইয্যা দাও দেখি সেয়ালের চিত্কারে অন্দকারের রাজত্ব যায় না!
রয়্যাল বেঙ্গল টাইগার এখন বিলুপ্ত প্রজাতি বাংলায় বাঙ্গালির বসবাস উঠে গেছে!
ক্লীবের দাসত্বে বাঙালি ক্লীবেরও অধম!
সারদাশ্রমের কতই না গপ্পো পাতা ভর্তি!
টিভিতে সবজান্তা বিশেষজ্ঞদের রাত দিল সারা দিন সারা রাত কিচির মিচির! কিচির মিচির!
খবরের কাগজ পড়ে জোর বচসা,তারপর পায়খানা,লুঙ্গি তুলে বাজার ঘাট,অফিস কাছারি মুদিখানা এবং জামাইষষ্ঠি রগড় দেখতেই এক পায়ে খাড়া এবং শাসকের রক্তচক্ষুতে কাপড় খারাপ ততক্ষনাত!
বাঙালির প্রতিবাদ প্রতিরোধ এখন মারলি ত মারলি,ধাক্কা দিলি ক্যান?
কি বালডা হবে এই দ্যাশে?
ফ্যাতাড়ুরা গল্পেই থাকপে খিস্তি খেউড় করবে,দ্যাইখ্যা জোকর আঁতলেমি হবে
তার বেশি কিচ্ছু হবে না!
ভিসি হঠাও,ভিসি ত এখন পিসি !
সেই পিসির ভাইপোও আছে একখানি!
আছে সিবিআই.যে বালডা ছিঁড়বে,তা কবে ছিঁড়বে তার আগে কুণালের জবানবন্দি হবে!
ইডি হাগতে মুততে ধুতে ধুতে একুনে রোজভ্যালি!
সবে এমপিএস শুরু হল!
বাকিরা ঝাড়া খালাস
গলিতে গলিতে প্যান্ট খুলে পুরুষত্ব প্রদর্শনী এবং উচ্চকিত গানের রোল কলরোল
ঠাকের বাদ্যি ধুনোর গন্ধ!
এবার ব্যাটা,তোর মুন্ডু ওরা ছিঁড়েই নেবে!
ছেড়ে দেবে যদি তাও ঘরের মেয়েদের রেপ করিয়ে দেবে!
বাড়ির বউমাকে সাদা থান পাঠিযে দেবে!
তবূ বাঙালি লাইন করে রাজনীতির লব কুসদের কেছ্ছা কেত্তন করতি করতি লাইন দে দশ কোটির হীরে মাডির প্রতিমার গলায় দ্যাইখ্যা আদাইল্যার মত ক্যালাইয়া বইস্যা থাকব,কবে যে মালামাল লডারি হইব ,কবে যে করোড়পতি হইব!
ফাও পাইলে কিছু মিছু আগা পেছন খুইলত্যা দেরি করবিনি!
কথা ছিল,
পুজোতেও হোক কলরবের আওয়াজ উঠবে।
পাইছেন কোনো আওয়াজ কোনোখানে?
টাকের বাদ্যিতে প্রতিরোধ ম্লান
প্রতিবাদ ক্লান্ত,মিইয়েপড়া মুড়ি মিছরি।
কথা ছ্যালো,থামবে না আন্দোলনও।
যাদবপুর কামদুনি হইব না।
দ্যাখতাছি,ছাত্র ছাত্রীদের দৌড় শ্যাষ!
কামদুনিও হইয়্যা গেল!
তবে কি ঔযে কি অ্যাকখান কবিতা ছবির লাখান আঁকচিল সাংসদ ভাইপো, কি যেন গন্ধ গন্ধ,সেই গন্ধ কিনা আন্দোলন খাইয়্যা নিল!
উপাচার্যের পদত্যাগ ও নিরপেক্ষ তদন্ত কমিটির দাবিতে এই কয়েকদিনও আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
শুনতা ছেলাম,সেই উদ্দেশ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও অন্যান্য গণতন্ত্রপ্রিয় মানুষকেন আজ অষ্টমীর বিকেল থেকে ম্যাডক্সস্কোয়ারে জমায়েতের ডাক দিয়েছিলেন।
' হোক কলরব' এই নামেই জমায়েতের ডাক দেওয়া হয়েছেল।
আন্দোলনকারীদের আবেদন ছেলো, প্রত্যেক মানুষ তাদের সঙ্গে একটি সাদা কাগজে হোক কলরব শব্দটি লিখে আনেন।
তাদের আশা ছেলো, তাদের আবেদনে সাড়া দিয়ে প্রচুর মানুষ ভিড় জমাবেন ম্যাডোক্সে।
মহিষাসুর বধের পালায হক্কল ছ্যামড়া ছ্যামডিরা হক্কলেই হালা মহিষাসুর হইয়া গেল।
তবু রক্ষা,তিন দিনেই পুজো শ্যাষ।
দেবি হীরের গয়না পিছনে ফেলে চলিয়াছেন বুড়ো ভাম শিবের খর কন্না সামলাতে
এই যাত্রায় রক্ষা পাইলেন।
ভালোয় ভালোয় বিশ্ববিদ্যালয়ে যাইয়া বেবাক আন্দোলন ভুল মাইরা পড়াশুনো করত্যা থাক্যেন।
পুজোতেও হোক কলরবের আওয়াজ উঠবে। থামবে না আন্দোলনও। উপাচার্যের পদত্যাগ ও নিরপেক্ষ তদন্ত কমিটির দাবিতে এই কয়েকদিনও আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। সেই উদ্দেশ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও অন্যান্য গণতন্ত্রপ্রিয় মানুষকেন আজ অষ্টমীর বিকেল থেকে ম্যাডক্সস্কোয়ারে জমায়েতের ডাক দিয়েছেন। ' হোক কলরব' এই নামেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের আবেদন, প্রত্যেক মানুষ তাদের সঙ্গে একটি সাদা কাগজে হোক কলরব শব্দটি লিখে আনেন। তাদের আশা, তাদের আবেদনে সাড়া দিয়ে প্রচুর মানুষ ভিড় জমাবেন ম্যাডোক্সে।
ইতিমধ্যে,প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রেডিও ভাষণ। ফের চমক নরেন্দ্র মোদির। 'মনের কথা' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল 'স্বচ্ছ ভারত' গড়ার প্রসঙ্গ। উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণের ওপরও জোর দেন মোদি। ১৫ মিনিটের বেতার বার্তায় স্বামীজি বিবেকানন্দর উদ্ধৃতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শক্তি সম্পর্কে আগে সকলকে অবহিত হতে হবে, তারপর নিজের দক্ষতার বিকাশ ঘটাতে হতে হবে, এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নত জাতি গড়া সম্ভব। দুঃস্থদের আর্থিক অবস্থার উন্নয়নে প্রত্যেককে একটি করে খাদির জিনিস কেনার আহ্বান জানান মোদি। প্রতিবন্ধী শিশুদের জন্য নতুন প্রকল্প আনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেতার বার্তায় তিনি বলেন, মাসে একটি বা দুটি রবিবার রেডিওর মাধ্যমে দেশবাসীর সঙ্গে মনের কথা বলবেন।
আরও বেশি মানুষের কাছে পৌঁছতে অল ইন্ডিয়া রেডিওকে বেছে নিয়েছেন। এদিন মোদির বক্তব্য সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল দুরদর্শনকেও। প্রধানমন্ত্রী বিবেকানন্দের দর্শন উদ্ধৃত করে এদিন দেশবাসীকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আত্মশক্তির উণ্মেষ হলে তবেই দেশের অগ্রগতি সম্ভব। তিনি দেশের উন্নয়নের জন্য প্রস্তাব দিতে জনগনের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে তাঁর দেশবাসীর উদ্দেশে ভাষণের ঘোষণার পরই অনেকগুলি প্রস্তাব এসেছে।