হংকং লড়ছে, আমরা নামছি...

তোমাদের আছে গুন্ডা,পুলিস,কমান্ডো
আমাদের আছে বন্ধু,বান্ধবী,কমরেড।
তোমাদের আছে লাঠি, বন্দুক,জলকামান
আমাদের আছে কবিতা,গিটার,গান।
তোমাদের আছে আইন,আদালত,মামলা
আমাদের আছে প্রেম,লড়াই,জনতা।
#হোককলরব বন্ধ হয় না । না ।না ।না ।
রাজা ক্রমশ ন্যাংটো হচ্ছেন... সপ্তমীতে যোধপুর পার্ক, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের পর নবমীতে লাবণিতে চলছিল ‪#‎হোককলরবের‬ সমর্থনে শান্তিপূর্ণ জমায়েত,পোষ্টার লেখা,গান বাজনা। পুলিশ সেখান থেকে আমাদের ১৩জন বন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়!! পূজোর মধ্যেও ছাত্রীছাত্ররা যাদবপুরের সমর্থনে রাস্তায় জেগে ছিলেন ।
পলাশ বিশ্বাস
শাসকের রক্তচক্ষুকে কিসের ভয়,ওদেরই তে সবচেয়ে বেশি ভয়!
ছাত্র দলের ঐক্য সুর
শহবাগ থেকে যাদবপুর
জামাতঃসঙ্ঘী ভাই ভাই
এক দড়িতে ফাঁসি চাই

রাজা ক্রমশ ন্যাংটো হচ্ছেন... সপ্তমীতে যোধপুর পার্ক, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের পর নবমীতে লাবণিতে চলছিল ‪#‎হোককলরবের‬ সমর্থনে শান্তিপূর্ণ জমায়েত,পোষ্টার লেখা,গান বাজনা। পুলিশ সেখান থেকে আমাদের ১৩জন বন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়!! পূজোর মধ্যেও ছাত্রীছাত্ররা যাদবপুরের সমর্থনে রাস্তায় জেগে ছিলেন ।

এখনো বন্ধুরা লিখে চলেছেনঃ
লাঠির ঘায়ে যে তরুণের ফাটল মাথা সে হতে পারত তোমার ভাই, তবে আজ তুমি কেন চুপচাপ ? চলো, নামতে হবে রাস্তায়। রাস্ট্রযন্ত্র নাড়ুক কলকাঠি তবু প্রতিবাদের গান গাই, প্রেম বেমানান কন্ঠস্বরে চলো, নামতে হবে রাস্তায়। যারা নিন্দা করে, করুক, জেনো শত্তুরের মুখে ছাই বিক্ষুব্ধ সময় দিচ্ছে ডাক, চলো, নামতে হবে রাস্তায়।
এখনো বন্ধুরা লিখে চলেছেনঃ
বৃষ্টির শব্দ ছাপিয়ে স্লোগান আঁছড়ে পড়েছে মায়ও রোডে. কমরেড ব্যারিকেড গড় ; ব্যারিকেড ! রাজপথ তোমার আমার ;. কলকাতার গাঢ়তম লাল ফুল ফুটবেই ! কলকাতার দৃঢ়তম মুঠোবাঁধা. সেই লক্ষ জনতার মিছিল আমার জীবনের ! শাসক-শাসক-অপশাসক তুমি নিপাত যাও ,. লক্ষজোড়া হাত একসারে. মহানগর জুড়ে সাহসী কথারা. ভয় কাটুক ; ভয় !

কেন ছিলাম?? স্ল্যাশ হোককলরব কোন সেলিব্রিটি নয়, ইন্টেলেকচুয়াল নয়, আঁভা গার্দ নয়, রেট্রো নয়… কারন তাকে গলার গর্জনে অনায়াসে বসানো যায়, হোককলরব… কারন তাকে হাততালিতে দোলানো যায়, হোককলরব… কারন তাকে ফিসফিস থেকে চীৎকার সমস্তকিছু অর্পন করা যায়,হোককলরব……
#hokkolorob_live
সপ্তমীতে যোধপুর পার্ক, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের পর আজ নবমীতে লাবণিতে চলছিল হোককলরবের সমর্থনে শান্তিপূর্ণ জমায়েত,পোষ্টার লেখা,গান বাজনা। পুলিশ সেখান থেকে আমাদের ১৩জন বন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়!!
খবরের কাগজ বেরোয় নি মমম মহোত্সবে!!
চক্ষুদান যিনি করেছেন.বিসর্জনেও তিনিই নিয়ে যাবেন!!
মাঝখানে ধানাই পানাই প্যানপ্যানানি বাদে,এমনকি সবজান্তা প্যানেল বোদে সারা বঙ্গে গাজনের মেলা!!
প্যান্ডেনে প্যান্ডেলে ধুনুচি নাচ,সিন্দুর খেলা,আরও বনেদি বাড়ির পুজোর গুঁতো!!

লাল সুতো নীল সুতো একাকার!!

কোথায কে মরল,কি ঘটল দেশে কিংবা বিদেশে,কি জানার দরকার পড়েছে!!
তথ্য প্রযুক্তি অত্যাধুনিকতায় তথ্য অন্ধকার!!
সোশাল মীডিয়ায় আবাহন করে তবু ছেলে মেয়েগুলো সপ্তমীতে যোধপুর পার্ক, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের পর নবমীতে লাবণিতে জড়ো হয়েছিল প্রতিবাদের আগুন মশাল হাতে হাতে নিয়েসপ্তমীতে যোধপুর পার্ক, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের পর আজ নবমীতে লাবণিতেো!!
নিঃশব্দ ঘাতকের মতো পুলিশ তাঁদের তুলে নিয়ে গেল,আমরা জানতেই পারলাম না!!
কোথাো কোনো খবর নেই মমম মহোত্সব ছাড়া!!

তোমাদের আছে গুন্ডা,পুলিস,কমান্ডো
আমাদের আছে বন্ধু,বান্ধবী,কমরেড।
তোমাদের আছে লাঠি, বন্দুক,জলকামান
আমাদের আছে কবিতা,গিটার,গান।
তোমাদের আছে আইন,আদালত,মামলা
আমাদের আছে প্রেম,লড়াই,জনতা।
দেখা যাক কে জেতে...
ভেবেছে পূজোর আনন্দে সব থিতিয়ে যাবে,
ভেবেছে যেই ভিসি রাতের অন্ধকারে ছাত্রছাত্রী পেটালো
সেই ভিসি ফের হাসতে হাসতে ক্যাম্পাসে ঢুকবে।
ভেবেছে আইন,পুলিস দিয়ে ফের ছাত্র আন্দোলন ভেংগে দেবে।
ভুল ভেবেছো।
লাখো জনতার হাতে মশালে বারুদে আমরা তৈরী।
যত হামলা করো,সব সামলে নেব।
বিদ্রোহ কখনো শীতল হবে না।।
ক্লাস ক্লাস সে, স্কুল কলেজ সে, গাঁও শহর সে
হোককলরব হোককলরব ‪#‎HokKolorob‬
বুদ্ধ হাসছে, সততা ফাঁসছে, মোদী দিচ্ছে ঝাঁট
১টা যাদবপুর নগ্ন করেছে রাজনীতির সাঁট ‪#‎হোককলরব‬
Just like yesterday's rally in front of Maddox square a similar peace protest was going on at Laboni today round 5:30.

Within few moments as they started singing 15-20 who were there were all arrested by police and have been taken to Bidhan Nagar Thana North simply on this ground that they did not had the permission to conduct a peace protest rather simply they did not had the permission to sing.

It isn't democracy.
We demand their quick release.
সল্টলেক অঞ্চলে যাদবপুর কাণ্ডে প্রতিবাদরত ১৩জন ছাত্র-ছাত্রীকে আটক করে বিধাননগর উত্তর থানায় তুলে নিয়ে গেল পুলিস। এখনও পর্যন্ত থানায় আটক করে রাখা হয়েছে তাদের।