সোশাল মীডিয়ায় আমাদের হাজারো মানুষ
সোশাল মীডিয়ায় আমাদের হাজারো মানুষ
নিজেদের কথা বলতে হবে, লিখতে হবে, আমাদের পোস্টশেয়ার ও লাইক করতে হবে যদি অন্ধকার থেকে মুক্তির আলোর সন্ধান চাই
পলাশ বিশ্বাস
সবচেয়ে ভালো হয় যদি সবাই ভারত ভাগের বলি দশ কোটি মানুষের জীবন যন্ত্রণার কথা নিজেই লিখতে শুরু করেন।নিজেদের দাবি,সমস্যা ও আন্দোলনের কথা,সংগঠনের কথা নিজেই লিখুনদু চার লাইন লিখলেও হবেভাষার বিশুদ্ধতা বা বানানের চেয়েও বেশি দামি আপনার নিজস্ব মতামত।সারা ভারত জুড়ে,ভারতের বাইরে ছিন্নমুল মানুষের জীবন যন্ত্রণার কথা কেউ লিখবে নাআমাদেরই লিখতে হবেআমাদের কথা কেঊ খখনো ভাবে নি,ভাববে না।
সোশাল মীডিয়ায় আমাদের হাজারো মানুষ।
একটা শেয়ার মানে একটা লিন্ক।মীডিয়ার প্রয়োজন নেই। ফেসবুকে বা অন্যত্র হাজারো মানুষ যদি আমাদের বক্তব্য পোস্ট শেয়ার করে তাহলে রোজই আমরা লাখো মানুষের কাছে পৌঁচাতে পারি,মীডিয়ায় আমাদের কথা লেখা হল কি হল না তাতে কিচ্ছু যায় আসে নাঅথচ আমাদের জন্য গুরুত্ব পূর্ণ তথ্য,আমাদের সমস্যা,দাবি,সংগঠনের কথা,আন্দোলনের খবর কিছুই দু চারজন ছাড়া শেয়ার কেউ করছেন নাসবাই নিজের ছবি বা এলবম পোস্চ করছেন।
আমরা আমাদের কথা বলছি না।
আমরা আমাদের বক্তব্যমানুষের কাছে তুলে ধরার জন্যলাইক বা শেয়ার করছি না,তাহলে কি মুড়ি মোয়ার মত আমাদের সমস্যার সমাধান তাঁরা করে দেবে,যারা এই সমস্ত সমস্যা তৈরি করে আমাদের দফা রফা করে আমাদের জন্যহাজার নরকের বন্দোবস্ত করেছেন?
ভাবুন! ভাবুন!


